আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার (৩০ আগস্ট) ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে মিছিল করবে বিএনপি। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, গুমের শিকার ব্যক্তিদের স্মরণে বুধবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী সব জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবে বিএনপি।
রুহুল কবির রিজভী বলেন, বুধবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পার্সনস এগেইনস্ট এনফোর্স ডিসএ্যাপিয়ারেন্স সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ৩০ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ইতোমধ্যে দেশে প্রায় ৬০০ এর অধিক মানুষ গুমের শিকার হয়েছেন। এদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, তরুণ, যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার গ্রুপের লোকজন।
তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জনের মতো মানুষের লাশ উদ্ধার হয়েছে এবং বহুদিন পর অনেককে গ্রেফতার দেখানো হয়েছে। এদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছে। এখনো অসংখ্য গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি। এক্ষেত্রে প্রায় সবাই দাবি করেছেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়েই তাদের তুলে নিয়ে যাওয়া হয়।
সংবাদ সম্মেলনে রিজভী বিএনপির পক্ষ থেকে গুম হওয়া ব্যক্তিদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051