1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তিতাস গ্যাসের লাইনে লিকেজ, আতঙ্কে শহরবাসী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ১০:৫৪ pm

মুন্সীগঞ্জের শহরের বিভিন্ন এলাকার সড়কে তিতাস গ্যাসের লাইনে লিকেজ হওয়ায় আতঙ্ক বিরাজ করছে। বৃষ্টি এলেই শহরের মানিকপুর, দেওভোগ, পুরাতন বাসস্ট্যান্ড, ইদ্রাকপুর, মধ্যে কোটগাঁও, শহরের উপকন্ঠ পঞ্চসার, নয়াগাঁও, হাতিমারাসহ বেশ কয়েকটি এলাকায় দেখা যায় গ্যাসের বুদবুদ।

মাসের পর মাস এ গ্যাস লিকেজ থাকলেও অভিযোগ উঠেছে এ ব্যাপারে ব্যবস্থা নিতে উদাসীন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তাদের কাছে একাধিক অভিযোগ করা হলেও, কোনো সংস্কার করা হয়নি।

জানা গেছে, সড়কের নীচ দিয়ে যাওয়া প্রায় ৩০ বছরের পুরাতন তিতাস গ্যাসের সংযোগ ফুটো হয়ে গ্যাস বের হচ্ছে। গ্যাস লিকেজের কয়েকটি জায়গায় কেউ কেউ আগুন ও পানি দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এছাড়াও শহরের মানিকপুর এলাকা থেকে সুপার মার্কেট পর্যন্ত সঞ্চালন পাইপ লাইনের অসংখ্য স্থানে লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে। এতে সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে কার্পেটিং উঠে চলাচলে বিঘ্ন ঘটে। ফলে ভোগান্তিতে পড়েছে এ সড়কে চলাচলকারী সকল শ্রেণি-পেশার মানুষ।

এদিকে শহরের সচেতন মহল বলছেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি একটি উদাসীন প্রতিষ্ঠান। তাদের উদাসীনতার কাছে জিম্মি নাগরিকরা। তিতাস শুধু গ্রাহক থেকে টাকা আদায় করে। গ্রাহক সেবা নিয়ে তাদের মাথাব্যথা নেই। তারা আরও বলছেন, তিতাসের ত্রুটিপূর্ণ সঞ্চালন লাইনের কারণে মুন্সীগঞ্জ পৌরসভার প্রবেশ পথের সড়কের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে জানান তারা।

দেওভোগ এলাকার বাসিন্দা মালেকুন মাকসুদ বিপুল বলেন, দেওভোগ বাজার সংলগ্ন রাস্তায় ভয়াবহ গ্যাস লিকেজ হয়েছে। কে বা কারা যেন সেই লিকেজে আগুন ধরিয়ে দেয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দফায় দফায় কল দিলেও তারা ফোন ধরেনি। পরে ৯৯৯ এ ফোন করলে ফয়ার সার্ভিসের কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে।

মানিকপুর এলাকার বাসিন্দা মো. রুবেল বলেন, আমার দোকান থেকে শুরু করে সামনের একাধিক স্থানে দীর্ঘদিন ধরে গ্যাস লিকেজ হয়ে আছে। বৃষ্টি এলেই বোঝা যায় কি ভয়াবহ অবস্থা। এই গ্যাসের কারণে এই রাস্তাটিও নষ্ট হয়ে গেলো। এছাড়াও শহরের আব্দুর নুর তুষার নামের একজন রাত ৯টায় তার নিজের ফেসবুক পোস্টে জানান, পূর্ব দেওভোগ বাজারের মেইন রাস্তার নিচে গ্যাস লিকেজ হয়েছে অনেক দিন ধরে। দিন দিন এই লিকেজের অবস্থা খারাপ হচ্ছে। কয়েকবার অভিযোগ করার পরও তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এ ব্যাপারে সবার হস্তক্ষেপ কামনা করছি।

তিতাস গ্যাসের মুন্সীগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক মেছবাহ উদ্দিন আহমেদ বলেন, গত ৩ দিন আমরা হাতিমারা এলাকায় কাজ করেছি। পর্যায়ক্রমে সব জায়গায় কাজ করবো। তিনি আরও বলেন, এর আগেও বিভিন্ন জায়গায় এ ধরনের সমস্যার সমাধান করেছি। রাস্তার এই গ্যাস লিকেজ থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভবনা নেই।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ