রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মূল হোতা ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ৫৮ মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। এই ৫৮ মামলায় তাকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে দুদক।
বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন বাচ্চু। হাইকোর্টের এফিডেভিট শাখার এক কর্মকর্তা বাচ্চুর জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ৫৮ মামলায় বাচ্চু আগাম জামিন চেয়েছেন। দুদক থেকে আমাকে এটি জানানো হয়েছে।
জানা গেছে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন শেখ আবদুল হাই বাচ্চুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। পুলিশের বিশেষ শাখায় (এসবি) এ-সংক্রান্ত চিঠি পাঠায় দুদক।
এতে বলা হয়, শেখ আবদুল হাই বাচ্চুসহ একাধিক আসামির বিরুদ্ধে ঋণ জালিয়াতিসহ বেসিক ব্যাংকের প্রায় ২ হাজার ২৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ মামলার রেকর্ডে প্রমাণ পাওয়া গেছে। গোপন সূত্রে খবর পাওয়া যায়, মামলার তদন্তে আসা আসামি শেখ আবদুল হাই বাচ্চু দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন।
তিনি যেন বিদেশ যেতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ওই চিঠিতে বিশেষ শাখার পুলিশ সুপারকে অনুরোধ করা হয়।
উল্লেখ্য, গত ১২ জুন বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ৫৯ মামলার ৫৮টিতে আব্দুল হাই বাচ্চুকে বাচ্চুকে আসামি করে অভিযোগপত্র দেয় দুদক।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051