
ঐতিয্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী নেত্রকোনায় আনন্দ শোভাযাত্রা,আলোচনা সভা,দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচীতে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১১টায় শহরের ছোটবাজারের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারন সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় শোভাযাত্রায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু,সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী,সাবেক যুবক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়,জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা অসিত সরকার সজল,পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,জেলা আওয়ামীলীগ নেতা নূর খান মিঠু,প্রশান্ত কুমার রায়,হাবিবুর রহমান খান,জি এম খান পাঠান বিমল,গোলাম রসুল তালুকদার,এডভোকেট আনোয়ারুল ইসলাম,মজিবুল আলম হীরা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান মানিক,সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান,পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমী,সাধারণ সম্পাদক টিটু দত্ত,জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি,যুগ্ম আহবায়ক জামিউল ইসলাম খান জামি,যুগ্ম আহবায়ক দেওয়ান রনি,জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল হাসান লিটু,জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন,সম্পাদক সোবায়ের আহম্দ,কৃষকলীগ,শ্রমিকলীগ,মহিলা আওয়ামীলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। বিকেলে কেককাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজন।
ভিন্নবার্তা/এমএসআই