হাসপাতালের লবিতে হঠাৎই মুখোমুখি থমকে গেলেন দু’জন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের দেখা হয়ে গেলো। দুজনই মৃদু হাসলেন। করলেন কুশল বিনিময় করলেন। শনিবার সন্ধা সাড়ে ৬ টায় এভারকেয়ার হাসপাতালে দেখা মিললো এমন দৃশ্যের।
হাসপাতালে চিকিৎসা ৫ দিন পরে বাসায় ফিরতে হাসপাতলের কেবিন থেকে বের হয়ে রওনা হচ্ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই হাসপাতালের চতুথ তলায় সিসিইউতে ভতি ছিলেন ড. মোশারফ। দলীয় চেয়ারপারসন বের হচ্ছেন শুনে তিনি দেখা করতে হুইল চেয়ারে করে চলে এলেন লবিতে। হুইল চেয়ারে মুখোমুখি দুজনই মৃদু হাসলেন। ড. মোশাররফ সালাম দিলেন দলীয় প্রধানকে। এই ফাঁকে একটু কুশল বিনিময়ও হলো বিএনপির এই দুই নেতার।
এ সময় উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-ইন নবী খান সোহেলসহ খালেদা জিয়ার ব্যাক্তিগত স্টাফরা।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে প্রায় দুই বছর জেলে ছিলেন। সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে দুটি শর্তে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিল ২০২০ সালের ২৫ মার্চ। এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। ২০২০ সাল থেকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন।
সে বছর থেকে ঈদের দিনে খালেদা জিয়ার ভাই-বোনেরা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দেখা করতেন। ঈদে দলীয় নেতারা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া অন্যান্য নেতারা ঈত ছাড়া দলীয় চেয়ারপারসনের সঙ্গে দেখা তরার সুযোগ পান না।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051