1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক পেতে যাচ্ছেন ৬ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩ ৬:২৯ am

চর্যাপদ সাহিত্য একাডেমি প্রদত্ত দোনাগাজী পদক ২০২২ এবং ২০২৩ একসঙ্গে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে চাঁদপুরে পেশাদার সাহিত্যিকদের এই সংগঠন। দুই বছরের জন্য এবারে বিভিন্ন ক্যাটাগরীতে এই পদক পেতে যাচ্ছেন ৬ জন।

রবিবার (৪ জুন) বিকেলে চর্যাপদ একাডেমির সভাপতি কবি ও সাহিত্যিক নুরুন্নাহার মুন্নির বাসভবনে তার সভাপতিত্বে জুড়িবোর্ডের বৈঠকে বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন লাভ করে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে দুই বছরের পদক ঘোষণা করেন জুড়িবোর্ডের সদস্য সচিব কবি ও সাহিত্যিক শিউলী মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন একাডেমির সহ-সভাপতি আয়েশা আক্তার রুপা, মহাপরিচালক রফিকুজ্জামান রণি ও নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬ জনকে দেয়া হবে দোনাগাজী পদক। ২০২২-এ কবিতায় শিহাব শাহরিয়ার, কথাসাহিত্যে পারভীন সুলতানা ও শিশুসাহিত্যে ফারুক নওয়াজ। ২০২৩-এ কবিতায় মজিদ মাহমুদ, গবেষণা সাহিত্যে পীযূষ কুমার ভট্টাচার্য্য ও চর্যাগীতিতে শামসুল হুদার নাম ঘোষণা করা হয়।

চর্যাপদ একাডেমির মহাপরিচালক কবি ও সাহিত্যিক রফিকুজ্জামান রণি জানান, আগামী ১০ জুন শনিবার আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশবরেণ্য কবি ও গীতিকার জাহিদুল হক।

মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক, চাঁদপুরের কৃতিসন্তান কবি দোনাগাজীর সম্মানে ২০১৯ সাল থেকে এ পদক প্রদান করে আসছে চর্যাপদ সাহত্যি একাডেমি। শিল্প-সাাহিত্যের শুদ্ধতম ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় পদক।

এর আগে মনি হায়দার, মোহাম্মদ নূরুল হক, নিলুফা আক্তার, মামুন রশীদ, আবু আফজাল সালেহ, প্রত্যয় হামিদ, অনু ইসলাম, এএসএম ইউনুছ, মোস্তফা হায়দার, প্রণব কুমার রায়সহ দেশের অনেক প্রতিশ্রুতিশীল লেখকের হাতে উঠেছে দোনাগাজী পদক।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ