সাভারের আশুলিয়ায় একটি অনুমোদনহীন সিলিন্ডার মজুত ও রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শরিফুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, সাভারের আশুলিয়া থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে শিশুসহ চারজন এসেছিল। এদের মধ্যে শরিফুল ইসলাম নামে এক যুবক আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ শিশুসহ আরও তিনজন চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, শনিবার (১৩ মে) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সংলগ্ন তেঁতুলতলা এলাকার বিল্লালের কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051