বান্দরবানের আলিকদম উপজেলায় পানির পাম্প দিয়ে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন দুই ভাই।
এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছিবাতলী এলাকার বাসিন্ধা মঞ্জুর আলমের শিশু সন্তান আশরাফুল কবির ফইজাম (৩) ও রিফাত ইসলাম (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক পানির পাম্প দিয়ে পানি তোলার সময় শিশু রিফাত ও আশরাফুল বৈদ্যুতিক তারে স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হয়। এ সময় গুরুতর আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার বলেন, বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশু এখন হাসপাতালে রয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051