যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে শার্শা উপজেলার জামতলা এলাকা থেকে তাদেরকে স্বর্ণসহ আটক করা হয়।
আটকরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী (১৮) ও নড়াইল জেলা সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী (৫২)।
২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অগ্রভুলট বিজিবি ক্যাম্পের সদস্যরা উপজেলার জামতলা নামক এলাকায় নজরদারি বাড়ায়। এ সময় সন্দেহভাজন দুই যুবকের গতিরোধ করা হয় এবং তাদের শরীর তল্লাশি করা হয়। পরে তাদের পরিহিত জুতার মোজার ভেতরে কৌশলে লুকানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৭ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। আটক দুই পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051