আমাদের সঙ্গীতাঙ্গনের প্রিয়মুখ দেবু চৌধুরী। উপমহাদেশে রয়েছে তার প্রচুর খ্যাতি। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা (শব্দ সৈনিক)। তার জন্ম বন্দরনগরী চট্টগ্রামে। তার বাবা সমাজ সেবক, রাজনীতিবিদ, দানবীর, মুক্তিযোদ্ধের সংগঠন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ মতিলাল চৌধুরী। চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয় দেবু চৌধুরী।
শৈশব থেকেই সাংস্কৃতিক পরিবারের পরিমন্ডলে বেড়ে উঠেন তিনি। সেই থেকেই সংঙ্গীতাঙ্গনে আষ্টে-পিষ্টে জড়িয়ে পড়েন এবং স্বপ্ন দেখতেন একজন বড় কিছু হবার। সেই থেকেই তবলার প্রতি জন্মায় দুর্বলতা। এ সময় পন্ডিত কানাই লাল দাস ও ভাব গুরু পন্ডিত রাধাকান্ত নন্দীর অধীনে শুরু করেন তবলা প্রশিক্ষণ। আস্তে আস্তে হয়ে উঠেন একজন জাতীয় পর্যায়ের তবলা শিল্পী।
বাবা মতিলাল চৌধুরী ও মাতা অত্রুকর্ণা চৌধুরীর অনুপ্রেরণায় ১৯৬৮ সালে বাংলাদেশ বেতার ও পরে টেলিভিশনের তালিকাভুক্ত তবলা শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। দেবু চৌধুরী বলেন, আমার এই তারকা হয়ে উঠার পিছনে মূখ্য ভূমিকায় ছিলেন বাংলাদেশের সঙ্গীত জগতের দিকপাল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কিংবদন্তী সংগীতশিল্পী বীর মুক্তিযোদ্ধা প্রবাল চৌধুরী।
দীর্ঘ পরিক্রমায় তিনি দেশের কিংবদন্তী সকল সংগীতশিল্পী ও সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। এছাড়াও পাক-ভারত উপমহাদেশের অনেক কিংবদন্তী শিল্পীদের স্বানিধ্য লাভ করেন। এ সময় তিনি দেশে আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, ফেরদৌসী রহমান, শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্র কিশোর, সুবীর নন্দী, খুরশীদ আলম, বশির আহমেদ, প্রবাল চৌধুরী, শামীনা চৌধুরী, রফিকুল আলম, আবিদা সুলতানা এবং পাক-ভারত উপমহাদেশের মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, হৈমন্তী শুকলা, মেহেদী হাসান, হাবীব ওয়ালি মোহাম্মদ, রেশমা, মুন্নী বেগমের সাথে কাজ করেন তিনি। এছাড়াও সংগীত পরিচালকদের মধ্যে সত্য সাহা, আলম খান, আজাদ রহমান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, সুবল দাস, আলাউদ্দিন আলী, প্রণব ঘোষ, সমর দাসসহ অনেকের সঙ্গে সুনামের সাথে কাজ করার সুযোগ হয়েছেন তার।
দেবু চৌধুরী বলেন,‘আমার সৌভাগ্য হয়েছে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ প্রয়াত মান্না দের ব্যক্তিগত তবলা শিল্পী হিসেবে বহু বছর সুনামের সঙ্গে কাজ করার। মহান স্বাধীনতা যুদ্ধের একমাত্র প্রমান্য দলিল যা সরাসরি রণাঙ্গন থেকে ধারণকৃত মুক্তির গান ডকুমেন্টরী ছবিতে আমার উপস্থিতি সার্বক্ষনিক বিদ্যমান।’
তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন অঙ্গরাজ্যসহ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যেতে সরকারী ও বেসরকারী প্রতিনিধি হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। তার শেষ ইচ্ছা দেশের সংগীতকে সুস্থ ও সর্বজন গৃহিত হিসেবে দেখে যেতে চান।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051