চুয়াডাঙ্গায় রেলসেতুর উপর সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় হুসাইন (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমডাঙ্গা লাল ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
নিহত হুসাইন আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, বিকালে হুসাইনসহ কয়েকজন লাল ব্রিজে ঘুরতে আসে। সেলফি তোলার জন্য সে রেলসেতুর উপর যায়। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈদ স্পেশাল একটি ট্রেন সেতুর উপর চলে আসে। সেতুর পাশে দাঁড়িয়ে নিজেকে রক্ষা করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় নিচে নদীতে পড়ে যায় হুসাইন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এস আই মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051