নীলফামারীর চারটি উপজেলার ৩১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। এর মধ্যে ডোমারের ১০, ডিমলার সাত, কিশোরগঞ্জের নয় ও সৈয়দপুর উপজেলার পাঁচজন ইউপি চেয়ারম্যান রয়েছেন।
বুধবার (৯ ফেব্রয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক আব্দুর রহিম, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোকছেদুল মোমিন ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহারসহ অনেকে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051