দ্বিতীয় বারের মতো স্বপরিবারে করোনাক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।
১ ফেব্রুয়ারি, ২০২২ মঙ্গলবার দুপুরে করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। এই মুহূর্তে তিনিসহ পরিবারের সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তিনি হাসপাতালে ভর্তি হবেন।
মেয়র আতিক, নিজের ও পরিবারের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে সবাকেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, মেয়র আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051