মাগুরার সড়ক দুর্ঘটনায় হান্নান শিকদার (৪৫) নামে এক হোটেল ব্যাবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে মহম্মদপুর উপজেলা সদরের মহম্মদপুর-মাগুরা সড়কের শ্যামনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হান্নান শিকদার মহম্মদপুর উপজেলা সদরের আতিয়ার শিকদারের ছেলে।
স্বজনরা জানান, হান্নান শিকদার মোটরসাইকেল করে উপজেলা সদরের দিকে আসছিলেন। পথে মহম্মদপুর-মাগুরা সড়কের শ্যামনগর এলাকায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051