নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নিরীহ নারীর বসতবাড়িতে অতর্কিত হামলা চালিয়ে প্রভাব বিস্তার করতে গেলে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় কিশোর গ্যাংয়ের ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়। রোববার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।
গণপিটুনির শিকার কিশোর সদস্যরা হলো কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার তারাকান্দি এলাকার স্বপন মিয়ার ছেলে আপন (১৮), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সানকি এলাকার কবির মিয়ার ছেলে রিসাত (১৮) ও চাঁদপুর জেলার হাইমচর থানার কৃষ্ণপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে রাকিব (২২)। তারা সবাই রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছে।
মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, কিশোর গ্যাংয়ের সদস্য আপন, রিসাত, রাকিব, মাসুম বিল্লাহ, মাসুম, মাহফুজ, হানিফ, জীবন, অলিসহ আরও বেশ কয়েকজন চাঁদাবাজি, মাদক সেবনসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
উল্লিখিত কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রভাব বিস্তার করতে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার সামসুল আলমের স্ত্রী নিরীহ হাসনা হেনার বসতবাড়িতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হাসনা হেনার পরিবারসহ আশপাশের লোকজন চিৎকার শুরু করে।
একপর্যায়ে এলাকাবাসী একত্র হয়ে হামলাকারীদের ধাওয়া করে। এ সময় ওই তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ হামলাকারীদের সঙ্গে থাকা ধারালো ছুরি ও ছেনি উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী হাসনা হেনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। এসআই হুমায়ুন কবির বাদী হয়ে আরেকটি মামলা করেন। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051