চট্টগ্রাম নগরের সদরঘাটে রাসায়নিক গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ।
তিনি বলেন, ‘আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে। রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।’
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051