1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সন্তানের অভিভাবকত্ব সংক্রান্ত সব মামলা ৬ মাসে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ১০:৪৭ pm

দেশের পারিবারিক আদালতগুলোতে সন্তানের অভিভাবকত্ব নিয়ে থাকা মামলাগুলো ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশ বাস্তবায়নে সংশ্লিষ্টদের অবহিত করতে আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সন্তান নিজ হেফাজতে থাকা নিয়ে করা এক মায়ের রিটের চূড়ান্ত শুনানি শেষে রোববার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।

এতে পারিবারিক আদালতে শিশুটির মায়ের করা মামলাটি ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে ওই মা রাজশাহী গিয়ে শিশুটিকে দেখতে ও সময় কাটাতে পারবেন বলে উল্লেখ করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট পুলিশ কমিশনারকে এ বিষয়ে সহায়তা দিতে বলা হয়েছে।

রিটটি নিষ্পত্তি করে দেয়া রায়ে আদালত বলেন, সন্তানের অভিভাবকত্ব নিয়ে পারিবারিক আদালতে মামলা হচ্ছে। তবে দুই থেকে তিন বছর পার হলেও মামলা নিষ্পত্তি হচ্ছে না, যা দুঃখ ও হতাশাজনক।

রোববার আদালতে শিশুটির মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। আর বাবার পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও কাজী মারুফুল আলম।

সন্তানের মায়ের পক্ষের আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, আমার মক্কেলকে তার স্বামী অনেক নির্যাতন করতেন। পরে তাকে তালাকও দেন। এ ঘটনায় শিশুকে জিম্মায় চেয়ে মা হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি শেষে আদালত দেখেন ২০১৮ সালের মামলায় এখনও অগ্রগতি নেই। তাহলে তো সন্তান হেফাজতে চেয়ে করা মামলা তিন বছর ধরে নিম্ন আদালতে পড়ে আছে। এটি দেখে আদালত ছয় মাসের মধ্যে এ ধরনের মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। একই সাথে আমাদের যে মামলাটি আছে সেটি মার্চ মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন।

জানা যায়, রংপুরের মেয়ের সাথে ২০১১ সালে বিয়ে হয় রাজশাহীর এক ছেলের। ২০১৫ সালে তাদের মেয়ের জন্ম হয়। ২০১৮ সালে ওই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। এরপর শিশুটি তার বাবার কাছে ছিল। এ অবস্থায় শিশুটিকে ফিরে পেতে হাইকোর্টে রিট করেন শিশুটির মা।
প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। এর আগে শিশুটির মা পারিবারিক আদালতেও একটি মামলা করেন। হাইকোর্টের আদেশের পর শিশুটিকে আদালতে হাজির করা হয়। এর ধারাবাহিকতায় মায়ের সাথে শিশুটি সময় কাটায়। ওই রিটের শুনানি শেষে আদালত রোববার রায় দেন।

তারপরেই সন্তানের অভিভাবকত্ব নিয়ে মামলাগুলো ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়ে রায় দেন আদালত। পারিবারিক আদালতে শিশুটির মায়ের করা মামলাটি ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়েছে।

আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ বলেন, শিশুটির বয়স এখন প্রায় ছয় বছর। বাবার সাথে শিশুটি রাজশাহীতে থাকে। মা রাজশাহী গিয়ে শিশুটিকে দেখতে ও সময় কাটাতে পারবেন বলেছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট পুলিশ কমিশনারকে এ বিষয়ে সহায়তা দিতে বলা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ