প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে আসছে বিএনপি। এই দিবসটি উপলক্ষে এবারও একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন,মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সকাল ৬ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় প্রতাকা উত্তোলন করা হবে। সকাল ১১ টায় মহান শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে বিএনপি’র পক্ষ থেকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পুস্পস্তবক অর্পণ ও দোয়া।
তিনি বলেন,৬ নভেম্বর বেলা ২টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে দলের সিনিয়র নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবিগণ আলোচনা করবেন।
রিজভী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।ইতোমধ্যে দলের পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোষ্টার প্রকাশ করা হয়েছে।এছাড়াও দলের অঙ্গ, সহযোগী এবং পেশাজীবী সংগঠনগুলি দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি বলেন, অনুরুপভাবে দেশব্যাপী জেলা, মহানগর ও উপজেলা বিএনপি’র উদ্যোগে স্থানীয় সুবিধানুযায়ী যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051