চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেনকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রদানের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর-মতলব-ঢাকা সড়কে কয়েক হাজার নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন তারা। এর আগে মঙ্গলবার রাতে একই দাবিতে মোহনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই প্রধানের নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।
মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান বলেন, ৪০ জন কাউন্সিলর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী মিজানুর রহমানের পক্ষে স্বাক্ষর করে তাকে দলের চেয়ারম্যান প্রার্থী করার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পাঠায়। এতে উপজেলা আওয়ামী লীগেরও অনুমোদন ছিল।
কিন্তু তৃণমূলের মতামতকে পাশ কাটিয়ে শামসুল হক চৌধুরী বাবুলকে দলীয় প্রার্থী মনোনীত করে। এতে তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছে। তারা এ সিদ্ধান্ত পরিবর্তন করে কাজী মিজানুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধান, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মনসুরা বেগম, সাধারণ সম্পাদক লাভলী আক্তার প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051