যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রাকচাকায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জেলার শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মুনসুর আলীর ছেলে আলমগীর হোসেন (৪৫) ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিখালী গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদি হাসান মিলন (৩৫)।
নাভারন হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান জানান, রাতে দুই যুবক মোটরসাইকেলে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী কোল্ডস্টোরের সামনে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051