মাদক মামলায় গ্রেফতার বলিউড অভিনেতা ও সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী আরমান কোহলি জামিন পাননি। বুধবার (০১ সেপ্টেম্বর) তার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
একই সঙ্গে তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর বিশেষ আদালত।
এর আগে গত শনিবার (২৮ আগস্ট) মুম্বাইয়ের আন্ধেরির বাড়ি থেকে কোকেনসহ আরমান কোহলিকে আটক করে এনসিবি। এরপর টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রোববার (২৯ আগস্ট) তাকে গ্রেফতার দেখানো হয়।
এনসিবি থেকে জানানো হয়, মাদককাণ্ডের তদন্তে যথাযথভাবে প্রশ্নের জবাব দিতে পারেননি আরমান। এটাই প্রথম নয়, এর আগে ২০১৮ সালে আইন ভেঙে বাসায় ৪১ বোতল স্কচ হুইস্কি রাখার জন্য আরমানকে গ্রেফতার করা হয়েছিল।
আরমানকে গ্রেফতারের আগে মাদকযোগ থাকায় ভারতের টেলিভিশন অভিনেতা গৌরব দীক্ষিতকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ সংস্থাটি। চলতি বছরের এপ্রিলে অভিনেতা এজাজ খান এবং আরও কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম উঠে আসায় গত কয়েক মাস ধরে গৌরবের খোঁজে ছিল এনসিবি।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে মাদকচক্রের হদিস পেতে সক্রিয় হয়ে ওঠে এনসিবি। কিছুদিন আগেই করণ জোহর ও অর্জুন রামপালকে সমন পাঠানো হয়েছিল। এবার আরমানকে হেফাজতে নিলো এনসিবি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051