নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) রাতে ইউনিয়নে চর মাকসুমুল গ্রামের ওসমান বেপারীর বাড়ির পাশে মেঘনা নদীর পাড়ে বসে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি ওয়ান শ্যুটারগান, তিনটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
আটক যুবকরা হলেন- চর আকরাম উদ্দিন গ্রামের মোশারফ মাঝির ছেলে নাজিম উদ্দিন (২০), একই গ্রামের শাহজাহান ড্রাইভারের ছেলে রুবেল (২২), চর আলা উদ্দিন গ্রামের বাহার উদ্দিনের ছেলে কামরুল (২৫) ও চর মোজাম্মেল গ্রামের আব্দুল হাশেমের ছেলে জসিম উদ্দিন (২৫)।
পুলিশ জানায়, একদল ডাকাত চর মাকসুমুল গ্রামের ওসমান বেপারী বাড়ির পাশে মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় চার ডাকাতকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি ওয়ান শ্যুটারগান, তিনটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চারজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051