রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (২২ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ১২ জনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।
এ ১২ জনের মধ্যে পাঁচজন রাজশাহীর, নাটোর, নওগাঁ ও পাবনার দু’জন করে এবং একজন চাঁপাইনবাবগঞ্জের।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২৪০ জন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051