ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৪ জন বাস যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মঠবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় ইমাম পরিবহনের চলন্ত একটি বাস। এতে ৫ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051