রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ফের বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) মৃত্যু হয়েছিল ১৭ জনের। রাজশাহী বিভাগীয় কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুলাই মাসে এ নিয়ে মোট ৪৭৪ জনের মৃত্যু হলো। গত জুন মাসে মারা গেছেন ৪০৫ জন রোগী। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ১০ জন নারী। এছাড়া ১৭ জনের মধ্যে রাজশাহীর তিন, নওগাঁ, নাটোর ও পাবনার দু’জন করে এবং ঝিনাইদহের একজন রোগীসহ মোট ১০ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ১১ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ভর্তির পর তাদের নমুনা পরীক্ষার সময় মেলেনি।
রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর সাত, চাঁপাইনবাবগঞ্জের এক, নাটোরের তিন, নওগাঁর চার, পাবনার পাঁচ ও ঝিনাইদহের একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪০ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মোট ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৩৯৯ জন। এর মধ্যে ১৭৮ জন করোনা পজিটিভ এবং ১৭৭ জন করোনা সন্দেহভাজন রোগী। আর ৪৪ জন রোগী করোনা নেগেটিভ হলেও তার একই উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
রাজশাহীর দু’টি আরটি-পিসিআর ল্যাবে শনিবার (২৪ জুলাই) ৬৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯৮ জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ২২ দশমিক ৫২ শতাংশ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051