সিরাজগঞ্জের উল্লাপাড়ার উপজেলার সলঙ্গা থানার বনবাড়িয়া এলাকায় মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে পরে ট্রাকচাপায় সোয়াত (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ জুলাই) সন্ধ্যার দিকে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সোয়াত একই থানার আগরপুর মল্লিকপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের সন্তান। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাদের জিলানী জানান, সন্ধ্যার দিকে শফিকুল মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সলঙ্গার দিকে আসছিলেন =। পথে বনবাড়িয়া এলাকায় হঠাৎ সামনে চলে আসা মানসিক এক প্রতিবন্ধীকে সাইড দিতে ইমার্জেন্সি ব্রেক করেন শফিকুল। এ সময় মাসহ শিশুটি মোটরসাইকেল থেকে রাস্তার ওপরে পড়ে যান। এ অবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপায় ঘটনাস্থলেই শিশু সোয়াতের মর্মান্তিক মৃত্যু হয় ।
ওসি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়েছেন। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051