নওগাঁর মান্দায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে খলিল প্রামাণিক (৪০) এবং শরিফুল ইসলাম (৩৫) নামে দুই আম ব্যবসায়ী নিহত হয়েছে।
শনিবার (৩ জুলাই) সকালে উপজেলার সতিহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত খলিল রাজশাহী জেলার বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে এবং শরিফুল কুষ্টিয়া জেলার বাসিন্দা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সকালে উপজেলার ফেরির ঘাট থেকে একটি ট্রাক ৭০০ বস্তা সিমেন্ট নিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক দিয়ে নওগাঁ শহরে যাচ্ছিল। অপরদিকে জেলার সাপাহার থেকে আম নিয়ে আম ব্যবসায়ীরা পিকআপ যোগে কুষ্টিয়া জেলার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে সতীরহাট বাজার এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে পিকআপ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পিকআপের ভিতরে থাকা দুই আম ব্যবসায়ীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051