নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রে দুর্বৃওের হামলায় ছোটন অধিকারী হত্যার মামলায় নির্বাচনে প্রতিদ্বন্ধী কাউন্সিলর প্রার্থী ও পৌর বিএনপির সাবেক সহ সভাপতি সাদেদুজ্জামান সরকার দিনারকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। বুধবার( ১৬ জুন)রাত ১২টায় মামলার শহরের পুরাতুন মুন্সিপাড়ার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী গত পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।
শহরের পুরাতুন মুন্সিপাড়া ইসলামিয়া স্কুলে সংলগ্ন আব্দুল বারীর ছেলে তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদলের শহর শাখার সাবেক সহ সভাপতি ছিলেন দিনার।থানা সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারী সৈয়দপুর পৌরসভা নির্বাচনে স্হানীয় মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে অজ্ঞাত ১০/১২ জন দুর্বৃওের হামলায় গুরুতর আহত হয় মুন্সিপাড়ার নুরুল আজিম লেন বাসিন্দা ছোটন অধিকারী।
স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্য হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি মৃত্যু বরন করেন। এ ঘটনায় নিহত ছোটন অধিকারীর স্ত্রী শ্রাবণী অধিকারী নিজে বাদী হয়ে গত ১০মার্চ অজ্ঞাত ১০/১২ জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। সৈয়দপুর থানা ওসি (তদন্ত) আতাউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন তদন্তে প্রাপ্ত তথ্য মতে দিনার কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী কে বুধবার আদালতে পাঠানো হবে। উল্লেখ্য যে গত মাসে একই মামলায় দিনারের ছোট ভাই ডলার কে গ্রেফতার করেছে পুলিশ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051