রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের সামনের রাস্তায় থাকা মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে রাস্তায় থাকা একটি হাইস গাড়িতে আচমকা আগুন লেগে যায়।
এরপর ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যেই আগুন নির্বাপন করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রেবন জানান, মহাখালী রাওয়া প্লাজার সামনে রাস্তায় থাকা একটি হাইস গাড়িতে অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ওই দুটি ইউনিট মাত্র কয়েক মিনিটে আগুন নির্বাচন করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051