1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৯ জনকে অজ্ঞান করে স্বর্ণালংকার নগদ টাকা চুরি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ১১:৩৭ pm

ঢাকার ধামরাইয়ে চেতনানাশক স্প্রের মাধ্যমে একই পরিবারের ৯ জনকে অচেতন করে নগদ আড়াই লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও ৪০ ভরি রোপা চুরি করে নিয়ে গেছে চোরের দল।

সোমবার রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের সাকরাইল গ্রামের সুমন সরকারের বাড়িতে গ্রিল ও টিনের বেড়া কেটে ঘরের ভেতর ঢুকে আলমিরা ও সিন্ধুকের তালা ভেঙে এ চুরির ঘটনাটি ঘটে।

গৃহকর্তা সুমন সরকার বলেন, প্রতিদিনের মতো খাবার খেয়ে রাত ৮টার দিকে পরিবারের সবাই ঘরের দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়েন। আমার তিনটি ঘরের ছয়টি কক্ষের টিনের বেড়া ও গ্রিল কেটে ৪০ ভরি স্বর্ণ, ৪০ ভরি রোপা ও নগদ আড়াই লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। এর আগে পরিবারের সবাইকে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয়রা। এ ব্যাপারে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ