রাজশাহীর বাঘায় ৯৯৯-এ ফোন করে পুলিশ ডেকে এনে স্বামীকে ধরিয়ে দিয়েছেন স্ত্রী। আজ রোববার সকালে মাদকাসক্ত আবদুল মমিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে খায়েরহাট গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খায়েরহাট গ্রামের আবদুল মমিন একজন মাদকাসক্ত। সে অধিকাংশ সময় নেশাগ্রস্ত অবস্থায় নিজ স্ত্রীকে নির্যাতন ও অকথ্য ভাষায় গালাগাল করে। তার অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ পরিবার ও স্ত্রী। কোনো উপায় না পেয়ে তার স্ত্রী ৯৯৯-এ কল দিয়ে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আবদুল মমিনের স্ত্রী বলেন, ‘আমার দুই সন্তান রয়েছে। এই সন্তানের সামনে নেশাগ্রস্ত হয়ে আমার স্বামী প্রতিনিয়ত আমাকে মারধর ও অকথ্য ভাষায় গালাগাল করে। শনিবার তার মারধরে অসুস্থ হয়ে গেলে পরিবারের লোকজন পুলিশের সহযোগিতায় উদ্ধার করে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, ৯৯৯ ফোনের মাধ্যমে অভিযোগের পরিপ্রেক্ষিতে আবদুল মমিন নামে এক মাদকাসক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051