1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৯৪ ইলিশ ধরা ট্রলার ডুবিয়ে দিল নৌ-পুলিশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ১০:৪৬ am

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মানদীতে অভিযান পরিচালনা করে ৯৪টি ইলিশ ধরার কাজে নিয়োজিত ট্রলার ডুবিয়ে দিয়েছে নৌ-পুলিশ সদস্যরা। এছাড়া পুড়িয়ে বিনষ্ট করেছে ৬৭ লাখ মিটার কারেন্ট জাল।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতভর অভিযান চালায় নৌ-পুলিশ ও মৎস্য অফিস। এছাড়া বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আকাশপথে অভিযানে অংশ নেয়।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে পদ্মার বিভিন্ন চরে অভিযান পরিচানা করা হয়। এসময় বিভিন্ন চর ও নদী থেকে ৯৪টি ট্রলার ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ট্রলারগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে পুড়িয়ে।

এ ঘটনায় চারজন জেলেকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে বলেও জানান তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ