1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬ ১:৪৯ pm

নেত্রকোণা প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন শেষে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ দেখায় জেলা কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
কর্মসূচিতে বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন,বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নেত্রকোনা জেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম,সদস্য সচিব মোঃ শাহনূর কবীর খোকন,অর্থ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা অবিলম্বে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান এবং দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
এ সময় বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে সরকারী কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা না হলে কর্মচারীদের অসন্তোষ আরও তীব্র হবে বলে জানান তারা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ