অস্ট্রেলিয়ায় করোনারোধে দীর্ঘ ৮ মাস যাবত বন্ধ থাকা জুমার নামাজ আজ থেকে ফের শুরু হয়েছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মেলবোর্ন শহরের মেডোও হাইটস মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
গত ১৩ মার্চ মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর থেকে কোভিড-১৯ এর বিস্তাররোধে পুরো দেশে জুমার নামাজ স্থগিত ঘোষণা করা হয়। মেডোও হাইটস মেলবর্ন শহরের সবচেয়ে জনবহুল এলাকা।
কোভিড বিস্তাররোধে ৫০ জন করে নামাজ আদায়কারীদের এক একটি দল করা হবে। পৃথক পৃথক পাঁচজন ইমামতিতে তাঁরা নামাজ আদায় করবেন। তাছাড়া মুসল্লিদের জায়নামাজ নিয়ে যেতে বলা হয়। নামাজ আদায়কালে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়।
পার্থ-এর দক্ষিণাঞ্চলীয় উপশহরের আল রহমান মসজিদের ইমাম ইয়াহইয়া আবদেল ইবরাহিম এসবিএস নিউজকে বলেন, ‘এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা বিশেষ জরুরি অবস্থায় বসবাস করছি।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কোট মোরিসন শুক্রবার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল ছাড়া অন্য সব এলাকায় যাতায়াতের অনুমোদন প্রদান করেন। সূত্র : আনাদোলু এজেন্সি
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051