কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৮ মাসে পবিত্র কোরআন হিফজ ক্বারী শিশু হাফেজ আজমল হাসান রুহানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পাকুন্দিয়া পৌর এলাকার মাদরাসা মাঠে নিজ মাদ্রাসা ও এলাকাবাসীর আয়োজনে তাকে সম্মাননা ক্রেষ্ট ও মেডেল উপহার দেওয়া হয়।
দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম আকন্দ। প্রধান আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সিনিয়র প্রশিক্ষক ও আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত ক্বারী আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ক্বারী জহিরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন। পাকুন্দিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান রাসেল, ২নং ওয়ার্ড কাউন্সিলর রাকিবুল হাসান ছোটন, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মকবুল হোসেন সরকার, হুফফাজুল কুরআন প্রশিক্ষক হাফেজ ক্বারী আবু তালহা প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম আকন্দ বলেন, রুহান মাত্র ৮ মাসে কোরআন মুখস্থ করে বিষ্ময়ের সৃষ্টি করেছে। কোরআন আল্লাহ তায়ালার একটি মোজেজা।
আল্লাহ ইচ্ছা করলে সবই পারেন। তার দৃষ্টান্ত আমাদের এই রুহান। এর আগেও গত বছর এই মাদ্রাসা থেকে মাত্র ৫ মাসে কোরআন মুখস্ত করে আলোড়ন সৃষ্টি করেছিল জান্নাতুন নাঈম ফাহাদ নামের আরেক শিশু।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051