1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৮ ভোজ্যতেল কোম্পানির বিরুদ্ধে মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২ ৯:৩২ pm

দেশের ভোজ্যতেল আমদানিকারক আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সরকারি সংস্থা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। গত বুধবার সেবা সীমিতকরণ বা নিয়ন্ত্রণের অভিযোগে এ মামলা করা হয়।

যে আট কোম্পানির বিরদ্ধে মামলা হয়েছে সেগুলো হলো সিটি এডিবল অয়েল লিমিটেড (তীর ব্র্যান্ড), বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (রূপচাঁদা ব্র্যান্ড), মেঘনা ও ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড (ফ্রেশ ব্র্যান্ড), বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল (বসুন্ধরা ব্র্যান্ড), শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পুষ্টি ব্র্যান্ড), এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানি লিমিটেড (এস আলম ব্র্যান্ড), প্রাইম এডিবল অয়েল লিমিটেড (প্রাইম ব্র্যান্ড) ও গ্লোব এডিবল অয়েল লিমিটেড (রয়্যাল শেফ ব্র্যান্ড)।

কমিশন সূত্রে জানা যায়,এর আগে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন তেলের বাজারের ওপর স্বাধীন অনুসন্ধান করে। এরপর তেলের প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করার স্বার্থে কোম্পানিগুলোর বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে এ মামলা করেছে সংস্থাটি।

বিবাদী প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যে মামলার শুনানিতে অংশ নিতে নোটিশও পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটির আইনে স্বপ্রণোদিত হয়ে মামলা করার এখতিয়ার আছে। আগামী ১৮ ও ১৯ মে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম বলেন, ‘শুধু ভোজ্যতেল নয়, অন্য যে কোনো পণ্যের ক্ষেত্রেও যদি সিন্ডিকেট বা নিয়ন্ত্রণের অভিযোগ পাওয়া যায়, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ