1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৮৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১ ৬:৩৯ pm

রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ৮৫ কোটি টাকার সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর রামপুরা থানাধীন চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযান চলছে। প্রাথমিকভাবে আসামিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৫ ডিসেম্বর ৭৫ কোটি টাকার সাপের বিষসহ ছয়জন আটক। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, বাংলাদেশ সাপের বিষ পাচারের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ