আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিলে আংশিক পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে মনোনয়নপত্র বাছাই, আপিল দাখিল ও আপিল নিষ্পত্তি সময়সীমায় পরিবর্তন এসেছে।
তফসিল আংশিক পরিবর্তনের চিঠি বুধবার (১৩ অক্টোবর) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবরের পরিবর্তে ২১ অক্টোবর হবে। বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ সময় ২৩ অক্টোবরের পরিবর্তে ২৪ অক্টোবর হবে। আর আপিল নিষ্পত্তির সময় শেষ ২৫ অক্টোবর। এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দের সময় ২৭ অক্টোবর ও ভোটগ্রহণের সময় ১১ নভেম্বর অপরিবর্তিত থাকবে।
দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ করবে ইসি। এর মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051