১০ দফা দাবিতে আগামী মঙ্গলবার (৭ মার্চ) ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা চেয়ে শনিবার (৪ মার্চ) পুলিশ কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে।
এদিকে শনিবার সারা দেশের মহানগরের অন্তর্গত থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। ঢাকার দুই মহানগরের ৫০টি থানায় একযোগে এ প্রথম পদযাত্রা করলো তারা। এর মাধ্যমে নিজেদের বড় ধরনের শক্তির মহড়া দিলো বলে জানান নেতাকর্মীরা।
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, খালেদা জিয়াসহ বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে এ পদযাত্রা করা হয়।
বিএনপির মিত্র শক্তি সমমনা কয়েকটি জোট ও দল এক যোগে ঢাকাসহ নয়টি মহানগরে এ কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে আগামী ১১ মার্চ সব মহানগর ও জেলায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে রাতে জানা যায় ৭ মার্চ ঢাকার নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপি কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051