বগুড়ায় ১৭ নাশকতা মামলার আসামি শহর যুবদল নেতা জনি মোল্লাকে (৩৫) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার বিকালে তাকে দিনাজপুরের খানসামা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জনি মোল্লা বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়ার টুকু মোল্লার ছেলে। তিনি বগুড়া শহর যুবদলের ১১ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। যুবদল নেতা জনি মোল্লা গত ২০১৩ ও ২০১৪ সালে জামায়াত-বিএনপির হরতাল-অবরোধ কর্মসূচির নামে অরাজকতার সময় বগুড়ার অনেক স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতায় সক্রিয় অংশগ্রহণ করেন। ওই সময় তার নামে ১৭টি নাশকতার মামলা হয়। গ্রেফতার হলেও তিনি জামিনে ছাড়া পান।
এরপর গত সাত বছর আগে তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে বগুড়া থেকে পালিয়ে যান। আদালত থেকে এসব মামলার ওয়ারেন্ট হলেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। সদর থানার এসআই জাকির আল আহসান তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ নানাভাবে চেষ্টা করে জনি মোল্লার অবস্থান নিশ্চিত করেন। পরে সোমবার বিকালে দিনাজপুরের খানসামা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে জনি মোল্লাকে গ্রেফতার করা হয়।
এসআই জাকির আল আহসান জানান, জনি মোল্লা পালিয়ে শ্বশুরবাড়ি এলাকা দিনাজপুরের খানসামা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে যান। সেখানে জমি কিনে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছিলেন। বাড়িতেই বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো বিচারাধীন রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051