সাত দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণহারে অকৃতকার্য হওয়ার কারণসহ খাতা পুনঃমূল্যায়ন ও তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোটেড করাসহ সাতটি দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সব সেকশনকে পরবর্তী সেশনে ক্লাস করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স পরীক্ষা দ্রুত সম্পন্ন করা, সব বর্ষের ফলাফল ৯০ দিনের মধ্যে প্রকাশ, ডিগ্রি ২০১২-১৩ বর্ষের চলমান বিশেষ পরীক্ষা শিগগিরই নিয়ে এক মাসের মধ্যে ফল প্রকাশ, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২.০০/২.২৫/২.৫০ পয়েন্টে পরবর্তী বর্ষের প্রমোটেড নিয়ম বাতিল ও তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোটেড করা, সব মানোন্নয়ন পরীক্ষা দ্রুত নেওয়া, ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের ফলাফলে গণহারে অকৃতকার্য হওয়ার কারণসহ খাতা পুনঃমূল্যায়ন, প্রিলি মাস্টার্স ২০১৫-১৬ সেশনের ১ম পর্বের চলমান পরীক্ষা নিয়ে কম সময়ে ফল প্রকাশ ও একই সেশনে একের বেশি বর্ষের শিক্ষার্থী না রাখা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051