ষষ্ঠ ধাপে হবিগঞ্জের বাহুবল উপজেলার সাত ইউপিতে ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে মাত্র দুই ইউনিয়নে জয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা। এ ছাড়া চারটিতে স্বতন্ত্র ও অন্যটিতে জাতীয় প্রার্থী মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী জয়লাভ করেছেন। সোমবার (৩১ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি এ ফল ঘোষণা করেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, স্নানঘাট ইউনিয়নে তোফাজ্জল হক রাহিন (ঘোড়া), পুটিজুরী ইউনিয়নে মুদ্দত আলী (নৌকা), সাতকাপন ইউনিয়নে আব্দুর রেজ্জাক (আনারস), বাহুবল সদর ইউনিয়নে আজমল হোসেন চৌধুরী (ঘোড়া), লামাতাসী ইউনিয়নে উস্তার মিয়া তালুকদার (লাঙ্গল), মিরপুর ইউনিয়নে মো. শামীম (চশমা), ভাদেশ্বর ইউনিয়নে মো. কামরুজ্জামান (নৌকা) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051