1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ এর গঠনতন্ত্র পুনঃবহালের দাবিতে ঢাকায় মানববন্ধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ৫:২২ pm

৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর নিবন্ধন নং -জামুকা/ রেজিঃ/ ওয়াটি নিবন্ধন -২৩৯/২০১৭ ইং সালে সংগঠনটি অনুমোদিত হয়। অনুমোদন পাওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বুকে ধারন করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা বিভিন্ন ভাবে জীবনের ঝুঁকি নিয়ে সহযোগিতা করেছি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সহকারী পরিচালক রেজিষ্টার ও সার্টিফিকেট শাখার আব্দুল খালেক ১৩/১২/২০১৮ ইং তারিখে গঠনতন্ত্র অনুমোদন করে যার প্রতিটি পাতায়, পাতায় স্বাক্ষরিত একটি গঠনতন্ত্র অনুমোদন দেন।

অনুমোদন পাওয়ার পর এই সংগঠনটির বিরুদ্ধে কতিপয় কুচক্রী মহলের ইন্ধনে অত্র সংগঠনের নিবন্ধন ব্যবহার করে স্বাধীনতার পরাজিত শক্তি কয়েকটি চক্র বানিয়ে নিবন্ধন দাবিদার বলে নানা রকমের অনিয়ম ও দুর্নীতি করে সংগঠনটিকে ধূলিসাৎ করার জন্য কু- পরিকল্পনা গ্রহণ করিয়াছে। কিন্তু অতিব দুঃখের বিষয় যে, গত ১৩/০৯/২০১৯ ইং তারিখে ক্রুটিপূর্ণ গঠনতন্ত্র বলে বাতিল করে। তারই ধারাবাহিকতায় উক্ত সংগঠনটির গঠনতন্ত্র পুনঃ বহালের দাবিতে (২০ ডিসেম্বর) রোববার সকাল ১১ ঘটিকার সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তফা ফরাজী ও রংপুর বিভাগীয় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান সফিয়ার রহমান এবং বিভাগীয় নেতৃবৃন্দের নেতৃত্বে সারা বাংলাদেশ থেকে আসা ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সকল সদস্যবৃন্দ একটি মানববন্ধনে আবদ্ধ হয়ে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের গঠনতন্ত্র বাতিলের প্রতিবাদে তা পুনঃ বহাল ও ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সকল সদস্যদের তালিকাভুক্ত করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আসা বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের গঠনতন্ত্র পুনঃ বহাল এবং ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ সংগঠনের সদস্যদের সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
ভিন্নবার্তা ডটকম/ননন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ