গাজীপুর মহানগরীর টঙ্গীতে নিখোঁজের ৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে পাভেল (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। পাভেল নোয়াখালীর চাটখিল থানার সাদরখিল গ্রামের মো. মনির হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে সে কাজীপাড়া এলাকায় বসবাস করত।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার এসআই মানিক মাহমুদ জানান, গত রবিবার দুপুরের পর বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় পাভেল। স্বজনরা সম্ভব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার টঙ্গী পূর্ব থানায় জিডি করে। শনিবার সকালে টোকাই শিশুরা কাগজ-বোতল কুড়াতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী খোলা ঢাকনা একটি সেপটিক ট্যাংকে শিশুর লাশ ভাসতে দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে পাভেলের লাশ দেখে থানায় খবর দেয়। খেলতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে, না শিশুটিকে হত্যা করে লাশ ওই সেপটিক ট্যাংকে ফেলা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051