1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৬ দফা দাবী আদায়ে ঝিনাইদহে বিসিএস শিক্ষা সমিতির কর্মবিরতি

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ১১:৪৪ pm

আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবী আদায়ে ঝিনাইদহে ৩ দিনের কর্মবিরতি শুরু করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। মঙ্গলবার সকাল থেকে ঝিনাইদহ সরকারি কেসি কলেজসহ জেলার ৭ টি শিক্ষা প্রতিষ্টানে এ কর্মবিরতি পালন শুরু করেছেন শিক্ষকরা। সকালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজে ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষকরা। তারা তাদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।

এ সময় বক্তব্য রাখেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সভাপতি ও সরকারি কেশব চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের সম্পাদক ইউনুস আলী, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মাসুদ ইসলাম, প্রদীপ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আহসানুল করিব ও কলেজ ইউনিটের সম্পাদক আব্দুর রশিদ। এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারণে বিপাকে পড়েন দুর দুরান্ত থেকে আসা শিক্ষার্থীরা। সকাল ৯ টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে অনেককে বসে থাকতে দেখা গেছে কলেজ প্রাঙ্গণে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ