1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ
মাছের সঙ্গে শত্রুতা!

৬৬ বিঘা জমির মাছ মারল দুর্বৃত্তরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ৩:৪৪ pm

সাভারের আশুলিয়ায় শত্রুতা করে ৬৬ বিঘা আয়তনের বড় একটি পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০০ টনের বেশি মাছ মরে ৫ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে দাবি পুকুর মালিকের।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ান ইদ্রিস আলী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকার ‘প্রাণ প্রকৃতি অ্যাগ্রো’ নামে মাছের খামারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। শত টন মাছ পচে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে মারাত্মক হুমকির মুখে পড়েছে পরিবেশ।

পুকুরের মালিক শরিফুল ইসলাম বলেন, ১৯৯৮ সাল থেকে পুকুরে মাছচাষ করছি। বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময় আমার মাছের বড় পুকুরে বিষ দেয় দুর্বৃত্তরা। এতে পুকুরের ১০০ টনের বেশি কার্প জাতীয় মাছ মারা গেছে। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকারও বেশি।

তিনি বলেন, আমার বাবা জিরাবো গ্রামের মৃত চান মিয়া বেপারী। আমরা পাঁচ ভাই মিলে নিজস্ব ৬৬ বিঘার একটি বড় পুকুরে কয়েক কোটি টাকা ব্যয় করে রুই, কাতল, সিলভার কার্প, ব্রিগহেড কার্প, ট্যাংরাসহ দেশি পুঁটি মাছের চাষ করছিলাম। গত ২২ বছরে এমন কোনো ক্ষতি হয়নি। খামারের পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে থানায় অভিযোগের ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ ব্যাপারে সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আমাদের প্রতিনিধি টিম রওনা হয়েছে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা নিপা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। প্রশাসন এ বিষয়ে কাজ করছে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ