কক্সবাজারের উখিয়ার মনোয়ার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ মো. হোসেন (২১) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ৮ আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন যাবত একটি সংঘবদ্ধ চক্র চোরাচালানের মালামাল এবং মাদকদ্রব্য পাচার করে আসছিল। এই চক্রে রোহিঙ্গা ছাড়াও কয়েকজন বাংলাদেশি জড়িত। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051