
রাজধানীর মগবাজার এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ।
আটকরা হলেন জলিল (২৫), মুন্না (২৬) ও শরীফ (১৮)।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
ওয়ালিদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মগবাজার এলাকার হোটেল সুইট স্লিপের সামনে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এছাড়া জব্দ করা হয় একটি মিনি ট্রাক।
আটকদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে বলে ওয়ালিদ হোসেন জানান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ