পাসপোর্ট জালিয়াতির মামলায় প্যারাগুয়েতে পাঁচ মাস আটক থাকার পর সোমবার জামিনে মুক্তি পেয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালদিনহো।
তার সাথে মুক্তি পেয়েছেন তার ভাই রবার্টো ডি আসিস মোরেইরাও। মোরেইরাও এক মাস জেলে ও চার মাস প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের একটি হোটেলে গৃহবন্দি ছিলেন।
বিচারক গুসতাভু আমারিলা জানিয়েছেন, ৪০ বছর বয়সী সাবেক বিশ্বকাপ জয়ী রোনালদিনহো বিশ্বের যেকোনো দেশে যেতে পারবেন তবে এক বছরের মধ্যে যদি তিনি তার স্থায়ী বাসস্থান ত্যাগ করেন তাহলে আদালতকে জানাতে হবে।
তবে জামিনের জন্য রোনালদিনহোকে গুনতে হবে ৯০ হাজার মার্কিন ডলার ও তার ব্যবসায়ী ভাইয়ের দিতে হবে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
রোনালদিনহো ভাইদের ব্রাজিলেও একটি আদালতে হাজিরা দিতে হতে পারে। প্রতি তিন মাস অন্তর অন্তর রোনালদিহোকে এক বছর ও তার ভাইকে দুই বছর এ হাজিরা দিতে হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051