ফরিদপুরে পদ্মায় ট্রলার ডুবিতে নিখোঁজ দুই শিক্ষকের মধ্যে সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজমল হোসেনের লাশের সন্ধান মিলেছে। ঘটনাস্থল ফরিদপুর থেকে প্রায় ১০০ কিলোমিটার ভাটিতে শরীয়তপুরের জাজিরার পদ্মা নদীতে পাওয়া গেছে তার লাশ। নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠল শিক্ষকের লাশ। এদিকে এখনো নিখোঁজ রয়েছেন অপর শিক্ষক আলমগীর হোসেন।
ঘটনার পর নিখোঁজ দুই শিক্ষককে উদ্ধারে ফায়ার সার্ভিস, ডুবুরি দল টানা ৩ দিন চেষ্টা চালালেও লাশের কোনো হদিস পাচ্ছিল না। তারা একপর্যায়ে উদ্ধার অভিযান সমাপ্ত করে।
প্রসঙ্গত, ১৫ শিক্ষকের একটি দল ফরিদপুরের সদর উপজেলার খলিল মণ্ডলের হাট এলাকা থেকে ট্রলারযোগে আনন্দ ভ্রমণে বের হয়ে গত বুধবার বিকালে সিঅ্যান্ডবি ঘাট এলাকায় পৌঁছে। এখানে যাত্রাবিরতি শেষে সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুনরায় যাত্রা করার সময় নৌকায় ওঠে।
কিন্তু ট্রলারের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে স্রোতের তোড়ে ঘাট এলাকাতেই ডুবে যায় ট্রলারটি। এ সময় ১৫ শিক্ষক ও মাঝিসহ ১৬ জনের মধ্যে ১৪ জন স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হন। কিন্তু দুই শিক্ষককে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051